আমাদের পরিচয়

AmraEk সম্পর্কে

‘আমরা এক’ (AmraEk) একটি বাংলা সোশ্যাল নেটওয়ার্ক। বাংলাদেশে ও দেশের বাইরে থাকা বাংলা ভাষাভাষী মানুষ যেন নিজের কথা বলতে আর পরিচিতদের সাথে যোগাযোগ রাখতে পারেন—সেই ভাবনা নিয়েই AmraEk।

নিজের কথা, নিজের জায়গা

AmraEk-এ লেখা ও ছবি পোস্ট করা, স্টোরি শেয়ার করা, বন্ধুদের সাথে যুক্ত হওয়া আর ম্যাসেজে কথা বলার সুবিধা আছে। প্রোফাইল ছবি, কভার, সেভ করা পোস্ট ও নোটিফিকেশন সেটিং দিয়ে ব্যবহারটা নিজের মতো সাজাতে পারবেন।

কারা আপনার পোস্ট দেখবেন

পোস্টের দর্শক বেছে নিন এবং শেয়ার করার আগে সেটিং দেখে নিন। পাবলিক পোস্ট অন্যদের কাছে পৌঁছাতে পারে। ব্যক্তিগত তথ্য দেওয়ার সময় সতর্ক থাকুন এবং অচেনা কারও সাথে পাসওয়ার্ড বা ভেরিফিকেশন কোড শেয়ার করবেন না।

সম্মান রেখে একসাথে

কথা বলার সময় অন্যের মতামত ও ব্যক্তিগত সীমা সম্মান করুন। অপছন্দের যোগাযোগে ব্লক ও রিপোর্টের সুবিধা ব্যবহার করুন। অ্যাকাউন্ট ব্যবহার করার নিয়ম এবং ব্যক্তিগত তথ্যের নীতি আমাদের শর্তাবলিতে পাবেন।

AmraEk is a Bengali social network for people in Bangladesh and Bengali-speaking communities around the world. Share posts, photos and stories, connect with friends, and choose your privacy settings.