নতুনদের জন্য
AmraEk ব্যবহার শুরু করবেন যেভাবে
অ্যাকাউন্ট খোলা থেকে প্রথম পোস্ট—ধাপে ধাপে এগিয়ে যান।
অ্যাকাউন্ট খুলুন বা লগইন করুন
অ্যাকাউন্ট খুলুন পেজে প্রয়োজনীয় তথ্য দিন, দেখানো যাচাইয়ের ধাপগুলো শেষ করুন এবং ব্যবহারের শর্ত পড়ুন। আগে অ্যাকাউন্ট থাকলে লগইন করুন। পাসওয়ার্ড বা যাচাইয়ের কোড কাউকে দেবেন না।
প্রোফাইল সাজান
লগইনের পরে নিজের প্রোফাইলে গিয়ে ছবি ও কভার দিন। পরিচিতরা যেন চিনতে পারেন, এমন পরিচয় ব্যবহার করুন। কোন তথ্য অন্যদের দেখাবেন, সেটিংয়ে দেখে নিন।
প্রথম পোস্ট দিন
হোমের পোস্ট লেখার জায়গা থেকে লেখা বা ছবি যোগ করুন। পোস্ট দেওয়ার আগে দর্শক নির্বাচন ও প্রিভিউ দেখে নিন। অন্যের ব্যক্তিগত ছবি বা তথ্য অনুমতি ছাড়া শেয়ার করবেন না।
বন্ধুদের সাথে যুক্ত থাকুন
পরিচিত মানুষ খুঁজুন, বন্ধু হওয়ার অনুরোধ পাঠান এবং ম্যাসেজে কথা বলুন। অচেনা অনুরোধ গ্রহণের আগে প্রোফাইল দেখে নিন।
প্রাইভেসি ও সাহায্য
সেটিং থেকে পোস্টের দর্শক, ব্লক করা অ্যাকাউন্ট ও নোটিফিকেশন দেখুন। সমস্যা হলে হেল্প সেন্টারে যান।
কিছু সাধারণ প্রশ্ন
আগে থেকেই অ্যাকাউন্ট থাকলে কী করব?
লগইন পেজ ব্যবহার করুন। পাসওয়ার্ড মনে না থাকলে ওই পেজের পাসওয়ার্ড রিসেটের পথ ফলো করুন।
সব পোস্ট কি সবাই দেখতে পাবেন?
পোস্টের দর্শক সেটিং অনুযায়ী দেখা যায়। প্রতিবার পোস্ট দেওয়ার আগে দর্শক নির্বাচন দেখে নিন।
প্রাইভেসি নীতি কোথায় পাব?
শর্তাবলির প্রাইভেসি অংশে তথ্য ব্যবহারের নীতি পাবেন।